ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

৬০ সেকেন্ড মুখ না ধুলেই বিপদ!

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৪:৩০, ৫ জানুয়ারি ২০২০
৬০ সেকেন্ড মুখ না ধুলেই বিপদ!
ছবি: সংগৃহীত

সারাদিনের ধুলাবালি, ঘাম ও তেল থেকে ত্বক রক্ষায় মুখ ধোয়ার বিকল্প নেই। এক্ষেত্রে একেক জনের একেক সাবান বা ফেইস ওয়াশ পছন্দ। 

তবে সঠিক পদ্ধতিতে আপনার ত্বক পরিষ্কার করছেন কি? জেনে নিন ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে মুখ ধোয়ার সঠিক পদ্ধতি- 

সৌন্দর্য বিশেষজ্ঞ রবার্টস স্মিথ জানিয়েছেন, অধিকাংশ মানুষ তার মুখ ধুতে ফেইস ওয়াশ বা সাবান মাখলেও তা ভুল প্রক্রিয়ায় ব্যবহার করেন। হাতের তালুতে ফেইস ওয়াশ নিয়ে ১৫ সেকেন্ড বা তারও কম সময় মুখে ঘষে ধুয়ে ফেলেন। 

Advertisement

এতে ত্বকের ময়লা সহজেই দূর হয় না। যার ফলে ব্রণ, মেছতাসহ ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। স্মিথের মতে, অন্তত ৬০ সেকেন্ড ধরে ফেইস ওয়াশ মুখে ভালোভাবে ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কারের পাশাপাশি নরম ও উজ্জ্বলও হবে।

এ পরীক্ষাটি অনেক নারীর উপর করা হয়। কিছুদিন পর তারা জানান ৬০ সেকেন্ড ধরে মুখ ধোয়ায় অনেক উপকার মিলেছে। এটি তাদের ত্বককে আরো উজ্জ্বল করতে সাহায্য করেছে। 

ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ মীনু শেঠি বলেন, শুরুতে আলতোভাবে ম্যাসেজ করুন। প্রথম প্রথম ৬০ সেকেন্ড ম্যাসাজের ফলে ত্বকে জ্বালা বা লালচে ভাব দেখা দিতে পারে। তবে এতে ভয় পাবার কিছু নেই। কয়েকদিন পর ত্বক অভ্যস্ত হয়ে পড়লে এমন ভাব ঠিক হয়ে যাবে।

সূত্র: ইন্ডিয়াটাইমস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!