হাসপাতালে গারো তরুণীকে জোর করে গোপন কক্ষে নিয়ে গেল ব্যবস্থাপক
ময়মনসিংহের একটি হাসপাতালে এক গারো তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই হাসপাতালের মালিককে আটক করা হয়েছে।
‘ভূক্তভোগী’ গারো তরুণী রোববার কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাসপাতালটির মালিক ও ব্যবস্থাপকের নাম উল্লেখ করে মামলা করেন। তারপরই মালিককে আটক করা হয় বলে জানিয়েছেন ওসি মো. মাহমুদুল ইসলাম।
ওসি আরো বলেন, আটক মজিবুর রহমান বাবুল শহরের ব্রাহ্মপল্লী এলাকার পদ্মা জেনারেল প্রাইভেট হাসপাতালের মালিক। মামলার মূল আসামি হাসপাতালটির ব্যবস্থাপক আলম মিয়াকে পালিয়ে যেতে সহযোগিতা করায় তাকে আটক করা হয়েছে। আলম মিয়াকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
.png)
পুলিশ জানায়, পদ্মা জেনারেল প্রাইভেট হাসপাতালে সেবিকার (নার্স) চাকরি নিতে আসেন গারো পাঁচ তরুণী। এর মধ্যে এক তরুণীকে হাসপাতালের ব্যবস্থাপক আলম মিয়া পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
বিষয়টি টের পেয়ে বাকি চার তরুণী প্রতিবাদ করেন। এ সময় হাসপাতালের মালিক বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা চালান। এই ফাঁকে ব্যবস্থাপক আলম মিয়া পালিয়ে যান বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে