[ দেশজুড়ে ]
হাতীবান্ধায় এসএসসিতে ফেল করায় ছাত্রীর বিষপান
ফাইল ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় এসএসসি পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
লাইজু আক্তার ওই এলাকার জেল হকের মেয়ে ও পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, রোববার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই ফলাফলে সে ফেল করায় বিষপান করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!