[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ফালু মিয়া হত্যায় একজনের দায় স্বীকার
গ্রেফতার রাসেল মিয়া ও ইসলাম মিয়া
হবিগঞ্জের লাখাইয়ে অটোচালক ফালু মিয়া হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। অটোরিকশা ছিনতাই করতেই ফালু মিয়াকে মাদক খাইয়ে ও গলায় রশি বেঁধে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় আদালতে দেয়া জবানবন্দিতে এ তথ্য জানান গ্রেফতার রাসেল মিয়া। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সাত্তার মিয়ার ছেলে।
তিনি জানান, অটোরিকশা ছিনতাই করতে প্রথমে ফালু মিয়াকে মাদক মেশানো মুড়ি-চানাচুর খাওয়ানো হয়। পরে গলা রশি বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।
.png)
লাখাই থানার ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, ২০ মার্চ নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অটোচালক ফালু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাসেল মিয়া ও জসিম মিয়াকে গ্রেফতার করা হয়। জবানবন্দি শেষে রাসেল ও তার সহযোগী ইসলাম মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। জসিম মিয়াসহ বাকিদের ধরতে অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!