ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্বাগতিকদের হারিয়ে টিকে থাকতে চায় জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯
স্বাগতিকদের হারিয়ে টিকে থাকতে চায় জিম্বাবুয়ে
ছবি: সংগৃহীত

ত্রি-দেশীয় টি টোয়েন্টি সিরিজে কাল সন্ধ্যায় ফিরতি পর্বের খেলায় মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। সে ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে টিকে থাকতে চায় জিম্বাবুয়ে। 

অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে থাকলেও বর্তমান পারফর্মেন্সের দিকে তাকালে আফগানিস্তান ও জিম্বাবুয়ে প্রায় একই বিন্দুতে অবস্থান করছে। একঝাঁক তরুণ ও প্রতিভাবানের সঙ্গে একাধিক সিনিয়র ক্রিকেটার রয়েছে প্রতিটি দলে।

মাঠের ক্রিকেটে তিন দলের পার্থক্য গড়ে দিচ্ছে সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচে জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটাররা একেবারেই ‘আউট অব ফর্ম’। আফগানিস্তানের সিনিয়ররা অসাধারণ, অনবদ্য। বাংলাদেশ এখানে পিছিয়ে।

Advertisement

সিরিজের ফাইনাল খেলতে হলে জিম্বাবুয়েকে শেষ দুই ম্যাচে জয় পেতেই হবে। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতেন চান শন উইলিয়ামস।

তিনি বলেন ‘সিনিয়র ক্রিকেটার হিসেবে আমরা দলের মেরুদণ্ড। আমাদের দায়িত্ব ওদেরকে শেখানো। পাশাপাশি আমাদের কয়েকজনও এখনো প্রত্যাশামতো পারফর্ম করতে পারিনি। সিনিয়র গ্রুপ হিসেবে আমাদেরও নিজেদের মেলে ধরতে হবে। জুনিয়রদের সামনে অনুসরণীয় কিছু করতে হবে। তারা দুইবার আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে। আমরা এগিয়ে আসতে পারলে আমাদের ভালো সম্ভাবনা আছে।’

উইলিয়ামস বিশ্বাস করেন, তাদের দলের সামর্থ্য আছে ভালো কিছু করার। দুই ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে ভুলের বড় সমাধান চান ৩২ বছর বয়সি এ ক্রিকেটার।

মঙ্গলবার চট্টগ্রামে কড়া রোদ মাথায় নিয়ে অনুশীলন করে জিম্বাবুয়ে। এই মাঠে বুধবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক দল।  বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ লড়াই করেছিল তারা। কিন্তু আফিফের ব্যাটে শেষ হাসিটা তারা হাসতে পারেনি।  

ফাইনালে যেতে হলে তাদের জয় লাগবেই। বাংলাদেশকে হারিয়ে টিকে থাকতে চায় সেই লড়াইয়ে। উইলিয়ামস বলেন ‘বাংলাদেশ খুব ভালো অলরাউন্ড দল। তাদের অবকাঠামো খুব ভালো, যেটি ছাড়িয়ে ক্লাব পর্যায় পর্যন্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। ওদের দারুণ কিছু ক্রিকেটার আছে, অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফি ওরা সবাই খুব ভালো ক্রিকেটার। সেটিকে আমরা সমীহ করি। ওদের মতো ক্রিকেটারের বিপক্ষে ফিল্ডিং দারুণ গুরুত্বপূর্ণ। ওদেরকে যদি বাউন্ডারি থেকে বিরত রাখা যায়, তাহলে চাপ সৃষ্টি হয়।’ 

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!