ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

স্থগিত কান চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২২, ২০ মার্চ ২০২০
স্থগিত কান চলচ্চিত্র উৎসব
ফাইল ছবি

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজনের তালিকায় কান উৎসব অন্যতম। করোনাভাইরাসের কারণে অবশেষে পিছিয়ে গেলো এটি। শুক্রবার (২০ মার্চ) এই আয়োজন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, উৎসবটি করতে কান শহর কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে বিকল্প সময় নিয়ে আলোচনা করা হচ্ছে। তাদের আশা, আগামী জুনের শেষ নাগাদ কিংবা জুলাইনের প্রথম সপ্তাহে কান উৎসব হতে পারে।

কান কর্তৃপক্ষ বলেছে, ফ্রান্স ও বহির্বিশ্বের নাগরিকদের শারীরিক পরিস্থিতির উন্নতি হলেই উৎসবের সম্ভাবনা দেখা দেবে। তখন আমাদের সিদ্ধান্ত জানাবো।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!