ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ট্রোকে মৃত্যু, চার ঘণ্টা লাশ পড়ে রইল বিছানায়

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ২৩ মে ২০২০
স্ট্রোকে মৃত্যু, চার ঘণ্টা লাশ পড়ে রইল বিছানায়
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা সদরে স্ট্রোকে মৃত ব্যক্তির দেহ চার ঘণ্টা পড়ে ছিল বিছানায়। করোনা আতংকে গোসল ও দাফন করাতে যায়নি কেউ। পরিবারের সদস্যরাও দাঁড়িয়েছিলেন বেশ দূরে। খবর পেয়ে লাশের গোসল ও দাফন সম্পন্ন করেন দুই সমাজকর্মী।

শুক্রবার পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। সকালে পৌনে ৮টায় স্ট্রোক করে মারা যান ওই গ্রামের নুরুজ্জামান খান নুরু। দুপুর ১২টায় স্থানীয় ইমামের সহযোগিতায় লাশের গোশল ও দাফন করেন সমাজকর্মী দেওয়ান মাহবুব ও শিশির ইসলাম।

তারা জানান, চার ঘণ্টা ধরে লাশ বিছানায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এক গণমাধ্যম কর্মী। তার মাধ্যমেই খবর পেয়ে লাশ দাফনে এগিয়ে আসেন তারা।

Advertisement

তহুরা আজিজ ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান মাহবুব বলেন,  জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক আমাদের দুটি পিপিই দিয়েছেন। সেগুলো পড়েই আমরা লাশের গোসল ও দাফন করি। জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করে, স্থানীয় ইমামের নির্দেশনা ও মসজিদে অল্প কয়েকজনের উপস্থিতিতে জানাজা শেষে নুরুজ্জামান খানকে দাফন করা হয়েছে।

সমাজকর্মী শিশির ইসলাম বলেন, লাশের গোসল ও দাফনের কাজ করায় ইমাম ও আমাদের দুইজনের কাছে ভেড়েনি কোনো মানুষ। কোনো ভ্যানচালক আমাদের ভ্যানে তোলেনি করোনার ভয়ে। এটা কোনো যুক্তি হলো? মানুষটা স্ট্রোকে মারা গেছে, অথচ করোনা আতংকে পরিবারের সদস্যরাও কাছে যায়নি। এমন অমানবিকতা কখনোই কাম্য নয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!