ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে পর্যটকদের সমাগমে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১২:১৩, ১৯ মার্চ ২০২০
সুনামগঞ্জে পর্যটকদের সমাগমে নিষেধাজ্ঞা
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টাংগুয়ার হাওরসহ পযটন স্পটগুলোতে পর্যটকদের সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 

পাশাপাশি ওইসব পর্যটন স্পটে এখনও যারা ভ্রমণে বা অবস্থান করছেন তাদেরকে দ্রুত এলাকা ত্যাগ করার জন্য বুধবার রাতে উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Advertisement

এই নিষেধাজ্ঞা অমান্যকারী পর্যটকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন,তাহিরপুরের ইউএনও। 

গত ১৭ই মার্চ নিরাপত্তার সার্থে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। ফলে সুনামগঞ্জের সব বিদ্যালয়-কলেজ বন্ধ ঘোষণা করায় যেন পর্যটক সংখ্যা যেন হাওর-বাওর আর বাউল গানের এলাকা হিসেবেই পরিচিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রামসার সাইট টাঙ্গুয়ার হাওর,পাহাড় ঘেঁষা শহীদ সিরাজ লেক, স্বচ্ছ জলের অধিকারী মায়াবী যাদুকাটা নদী,আইফেল টাওয়ার খ্যাত বারেকটিলা, শিমুল বাগানসহ বিভিন্ন পযটন এলাকা জনসমাগম বৃদ্ধি না পায় সেজন্যই এ নিষেধাজ্ঞা প্রদান করে প্রশাসন।

ইউএনও বিজেন ব্যার্নাজি জানান,দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। মারা গেছেন একজন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বৃহত্তর দুটি উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার পর্যটকদের সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, আমরা সর্তক অবস্থানে আছি তাই এবার পযটকদের সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

ছবি: ডেইলি বাংলাদেশ

বিদেশ ফেরত তাহিরপুরে নাগরিককে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন নজরধারীতে রাখছে। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা আইসোলেশন ওয়ার্ডে পাঠানোর পর দ্রুত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)যোগাযোগ করে পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন জানান, উপজেলার সাত ইউপিসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম এ পর্যন্ত ৪২ জন প্রবাস ফেরত বাংলাদেশি নাগরিকদের পরীক্ষা নিরীক্ষার পর যদি করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি মুক্ত থাকেন তাহলে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায় নি। 

সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ জানান, করোনাভাইরাস প্রতিরোধে জেলার পর্যটনকেন্দ্রগুলোতে সরকারি নির্দেশ অনুযায়ী সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করছি। বড় ধরনের জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি সবাই যাতে নিজ থেকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলেন সেজন্য সবাইর প্রতি আহবার জানান তিনি।

১মার্চ হতে ১৮ মার্চ পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ভারত, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ওমানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি ৪২ নাগরিক নিজ নিজ বাড়িতে ফিরেছেন। তারা বাড়ি ফিরলেও করোনাভাইরাস ঝুঁকি মুক্ত কিনা সে বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা বা অবহিত করা হয় নি। 

১৮ মার্চ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেট এমএএজি ওসমানী বিমান বন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ যৌথভাবে ৪২ জন আসার এ তালিকাটি প্রেরণ করা হয়েছে। তাহিরপুরের ইউএনও ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ওসিকে দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!