ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ১০ নভেম্বর ২০২৬
শ্বশুরবাড়িতে আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা
আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা বেনজির আহমেদ । ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে এলাকাবাসীর সহযোগিতায় বেনজির আহমেদ (৩৮) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কাজিপুর উপজেলার মুসলিমপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেনজির আহমেদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি কবিপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বেনজিরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয়। কাজিপুর থানার একটি বিস্ফোরক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!