ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

সিলেটে সর্দি-জ্বরে আরো একজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩৩, ২ জুন ২০২০
সিলেটে সর্দি-জ্বরে আরো একজনের মৃত্যু
সিলেটের শহীদ ড. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান তিনি

সিলেটের শহীদ ড. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মঙ্গলবার ভোরে সর্দি-জ্বরে আরো একজন মারা গেছেন। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রামে। 

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ থাকায় ২৬ মে নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরে ২৮ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন ২৯ মে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে হাসপাতালে মারা যান তিনি। তার বয়স ৭৫ বছর।  

এ দিকে মঙ্গলবার পর্যন্ত করোনায় সিলেট জেলায় মারা গেছেন ১৫ জন। আক্রান্ত হয়েছেন ৬০৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭৭জন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!