ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সিংহ রাশির জাতকরা সাবধান!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২, ২ ডিসেম্বর ২০১৯
সিংহ রাশির জাতকরা সাবধান!
ফাইল ছবি

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)

আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি কর্মক্ষেত্রে সাফল্যের। বেকারদের কোনো বেসরকারী চাকরির যোগাযোগ হতে পারে। রাজনৈতিক নেতাকর্মীরা নুতন পদ পদবী পেতে পারেন। পিতার সাহায্য লাভের সম্ভাবনা। কর্মস্থলে কোনো বয়স্ক কর্মকর্তার সাহায্যে আপনার প্রত্যাশা পূরণ হতে পারে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

Advertisement

বৃষ (২১ এপ্রিল - ২১ মে)

বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। আজ সৌভাগ্য আপনার কড়া নারতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের সুযোগ পেতে পারেন। বৈদেশীক কাজে সাফল্য আশা করা যায়। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অগ্রগতি হবে। তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন (২২ মে – ২১ জুন)

মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ থাকবে। পাওনাদারের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের অসুস্থতার সংবাদ পেতে পারেন। ব্যাংক থেকে কিছু টাকা তোলার প্রয়োজন হয়ে পড়বে। পুলিশি হয়রানি বা গ্রেফতার আতঙ্কে ভুগতে পারেন। আইনগত জটিলতার অবশান হয়েও হবে না।
 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। জীবন সাথীকে নিয়ে ঘুরতে যেতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভের যোগ। অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে। অংশিদারী ব্যবসায়ীরা লাভের আশা করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার যোগ।
 

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

সিংহর জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হঠাৎ করেই সিজেনাল অসুখে ভুগতে পারেন। কাজের লোকের কারণে কিছু লোকসান গুণতে হবে। আপনার রাগ ও জেদের উপর পূর্ণ নিয়ন্ত্রণের প্রয়োজন। রাস্তাঘাটে ঘোড়াঘুরির সময় আপনার মোবাইল মানিব্যাগ হারিয়ে ফেলতে পারেন।
 

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। শিল্পী ও কলাকুশলীরা খুব ব্যস্ত সময় পার করতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় সাফল্য লাভ। সন্তানের সাথে ঘুড়তে যাওয়ার যোগ। সৃজনশীল পেশাজীবীদের বকেয়া কিছু টাকা আদায়ের যোগ প্রবল। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দেবে। সতর্ক হতে হবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

তুলা রাশির জাতক জাতিকার সাংসারিক কাজে ব্যস্ত থাকার দিন। প্রত্যাশিত কাজে সাফল্য লাভ। যানবাহন ও আবাসন বিক্রেতাদের বিক্রয় বাড়তে পারে। মায়ের সাথে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। আত্মীয়দের সাহায্য পেতে পারেন। জমি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বাড়িতে কুটম্বদের আগমন হবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি যোগাযোগে সাফল্যের। সাংবাদিক ও মিডিয়া কর্মীরা বাড়তি রোজগারের সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিছ টাকা রোজগারের যোগ। সাহিত্যিক ও প্রকাশকদের নুতন কাজের সুযোগ আসবে। প্রতিবেশীর বাড়িতে কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। 

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। গৃহে দেবর ননদের আগমনের যোগ। খুচরা ও পাইকারী বিক্রেতাদের ভালো আয় রোজগার হবে। কারো বাড়িতে আপ্যায়িত হতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন লাভের যোগ প্রবল। মিডিয়ার কাজে কিছু আয় রোজগার হবে।
 

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ধর্মীয় ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। কর্মস্থলে কোনো সিদ্ধান্ত আপনার জন্য সুফল বয়ে আনবে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে।
 

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশির রাশির জাতক জাতিকাদের দিনটি ব্যয় বহুল। গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ। বৈদেশিক কাজে অগ্রগতি হবে। আমদানী রপ্তাণী কাজে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের সম্ভাবনা।
 

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হবার যোগ। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ রয়েছে। বড় ভাই বোনের কাছ থেকে কিছু উপহার সমগ্রী লাভের সম্ভাবনা। রোমান্টিক বিষয়ে সাফল্য পাবেন। শিল্পীদের অর্থ লাভের যোগ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!