[ আন্তর্জাতিক ]
সাইবেরিয়ায় ব্রিজ ভেঙে নদীতে বাস, নিহত ১৫
ছবি- সংগৃহীত
সাইবেরিয়ায় একটি বাস ব্রিজ থেকে নদীতে পড়ে গেছে। এতে বাসটির ১৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন।
রুশ জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার পূর্ব সাইবেরিয়ার কুয়েঙ্গা নদীর ব্রিজ ভেঙে বাসটি পড়ে যায়। খবর- এপি
রুশ গণমাধ্যম জানিয়েছে, আহত ১৮ জনকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
.png)
দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, মস্কো থেকে প্রায় চার হাজার নয়শ’ কিলোমিটার পূর্বের কুয়েঙ্গা নদীর ওপরের ব্রিজটি অতিক্রম করার সময় বাসটির সামনের চাকা খুলে যায়। ফলে দুর্ঘটনাটি ঘটে।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!