ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সবাই মিলে কাজ করলে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে: ছটকু আহমেদ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪০, ৩০ ডিসেম্বর ২০১৯
সবাই মিলে কাজ করলে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে: ছটকু আহমেদ
ছটকু আহমেদ

আমাদের চলচ্চিত্রে এখন খারাপ সময় যাচ্ছে। তবে আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে ফের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। সোমবার সন্ধ্যায় ‘সিগন্যাল’ সিনেমার মহরতে এমন মন্তব্য করেন ঢাকাই ছবির বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ।

মহরতে জানানো হয় ‘সিগন্যাল’ ছবিতে জুটি বেধে অভিনয় করতে যাচ্ছেন আসিফ ইমরোজ ও তানিন সুবহা। চলচ্চিত্রটি নির্মাণ করবেন নির্মাতা সায়মন তারিক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে।

ছটকু আহমেদনতুন চলচ্চিত্র সম্পর্কে তানিন সুবহা বলেন, টিএস ক্রিয়াটিভ মিডিয়ার প্রথম প্রয়াস ‘সিগন্যাল’। এই ছবিতে দর্শক নতুন এক তানিন সুবহাকে খুঁজে পাবে।  দর্শকদের চাহিদা অনুযায়ী কাজটা করার চেষ্টা করবো। এতোটুকু বলত চাই চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। 

Advertisement

বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত মহরতে আরো উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির সভাপতি নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা সোহানুর রহমান সোহান, হেলেনা জাহাঙ্গীর, বড় দা মিঠু, তারিক আনাম খানসহ চলচ্চিত্রের আরো অনেকেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!