ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্তানের খাবার জোগাতে না পেরে ফাঁস দিলেন মা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ৬ অক্টোবর ২০১৯
সন্তানের খাবার জোগাতে না পেরে ফাঁস দিলেন মা
ছবি : ডেইলি বাংলাদেশ

সন্তানের খাবার জোগাতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। মর্মস্পর্শী এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউপির ভিমিরকান্দা গ্রামে।  রোববার সকালে এ ঘটনা ঘটে। 

দুই সন্তানের এই জননীর নাম সালমা বেগম। তিনি ওই গ্রামের ইকরাম মাতুব্বরের স্ত্রী।

ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় গ্রামবাসী জানান, রোববার সকালে রান্না শেষে নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না জড়িয়ে ফাঁস নেন। বাড়ির লোকজন দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

ভাঙ্গা থানার এসআই আব্দুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সালমা বেগম দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার স্বামী বিভিন্নস্থানে তাবিজ-কবজ বিক্রি করেন। নিজের সুচিকিৎসা ও সন্তানের মুখে ঠিক মতো খাবার জোগাড় করতে না পেরে স্বামী সংসারের উপর অভিমানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!