ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়ি এসে অহেতুক ঘোরাফেরা, জামাইয়ের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১৩ এপ্রিল ২০২০
শ্বশুরবাড়ি এসে অহেতুক ঘোরাফেরা, জামাইয়ের জরিমানা
বাসাইলের লকডাউন হওয়া বাড়ি

টাঙ্গাইলের বাসাইলে শ্বশুরবাড়ি বেড়াতে এসে অহেতুক ঘোরাফেরা করায় জামাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী। এ সময় তিনি ওই ব্যক্তির শ্বশুরবাড়ি লকডাউন করে দেন।

তিনি জানান, ওই ব্যক্তি ১০ এপ্রিল ঢাকা থেকে বাসাইলে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এরপর প্রশাসনের নির্দেশনা অমান্য করে অহেতুক ঘোরাফেরা করতে থাকেন। স্থানীয়রা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায় স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে তাকে জরিমানা ও তার শ্বশুরবাড়ি লকডাউন করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!