[ জাতীয় ]
শিক্ষানবিশ ১১৭ এএসপির পদায়ন
ফাইল ফটো
বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, ৩৫তম বিসিএসের মাধ্যমে যোগ দেয়া ৪ জন এবং ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে যোগ দেয়া ১১৩ জনকে পদায়ন করা হয়। পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর কর্মস্থলে যোগ দেবেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!