ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাহ আমানতে যাত্রীর ব্যাগে ১৬ লাখ টাকার সিগারেট

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৩ মার্চ ২০২০
শাহ আমানতে যাত্রীর ব্যাগে ১৬ লাখ টাকার সিগারেট
সিগারেট জব্দ (ছবি: ডেইলি বাংলাদেশ)

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ থেকে ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ১৬ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার সকালে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা এসব সিগারেট জব্দ করেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ‘জি৯ ৫২৮’ ফ্লাইটের যাত্রীদের উপর নজরদারি বাড়ানো হয়। এ সময় ফটিকছড়ির মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মামনুর মিয়া ও মোহাম্মদ রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ইজি লাইট, থ্রি জিরো থ্রি এবং মন্ড ব্র্যান্ডের ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য দুই হাজার টাকা। জব্দকৃত সিগারেট পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!