[ দেশজুড়ে ]
লাটিম কিনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাটিম কিনতে গিয়ে অটোরিকশার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নারায়পুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম উপজেলার নারায়নপুর মধ্যপাড়া এলাকার শাহীন মিয়া ছেলে। সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহমেদ জানান, বন্ধুদের সঙ্গে খেলতে বিদ্যালয়ের বিপরীতের একটি দোকানে লাটিম কিনতে যায় তামিম। সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তামিম মারাত্বক আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক পালিয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!