ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

রেফারি থেকে নার্স ইরাগারজে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ৩০ মার্চ ২০২০
রেফারি থেকে নার্স ইরাগারজে
ইরাগারজে ফার্নান্দেজ

বেঁচে থাকলে তবেই না ফুটবল। করোনা আতঙ্কে উত্তাল পুরো বিশ্ব। করোনা ঝড় একদিন ঠিকই থেমে যাবে। কিন্তু কবে? তা এখনই কেউ বলতে পারছে না। ইরাগারজে ফার্নান্দেজ তাই ফুটবল ছেড়ে এখন নেমেছেন ঘাতক করোনার বিরুদ্ধে যুদ্ধে। তিনি একা নন। ২৬ বছর বয়সী ইরাগারজের পদাঙ্ক অনুসরণ করেছেন রেফারি জুদিত রোমানো ও এলেনা প্যালেজরাও। তিনজনই এখন হাসপাতালের নার্স। নিয়োজিত আছেন করোনায় আক্রান্তদের সেবায়। 

স্পেনের নারী ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লা লিগায় রেফারিং করেন ইরাগারজে। পুরুষদের ফুটবলের তৃতীয় বিভাগের আসর সেগুন্দা বি'তেও তিনি রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন। তবে গত ৫ বছর ধরে তিনি বিলবাওয়ের রেকালদে হেলথ সেন্টারে নার্সিং প্র্যাকটিস করছিলেন। কিন্তু রেফারিং-ই তাঁর পেশা। তাই এতদিন নার্সিং থেকে দূরে থাকলেও করোনার বিরুদ্ধে লড়াইয়ের দিনে ছেড়েছেন রেফারির চাকরি। যদিও এখন কোনো খেলাই মাঠে গড়াচ্ছে না। মন দিয়েছেন নার্সিংয়ে। 

স্পেন তৃতীয় সপ্তাহে পড়েছে লকডাউন। আরও দুই সপ্তাহ সেখানে লকডাউন চলবে। যদিও লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে। আর এই অবস্থায় যতটা সম্ভব দেশের মানুষের সেবা করে চলেছেন ইরাগারজে। তিনি ওভাইডোর সেন্ট্রাল ইউনিভার্সিটি হসপিটালে অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে কাজ করছেন। তার বোন জুদিত রোমানোও স্বাস্থ্যসেবায় মন দিয়েছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!