[ জাতীয় ]
রেড জোন টহলে সেনাবাহিনী
সরকার ঘোষিত রেড জোনগুলোতে টহলে নামতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী - ফাইল ফটো
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুধুমাত্র রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে ইয়েলো এবং গ্রিন জোনে সীমিত পরিসরে অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান চলবে বলে ঘোষণা করা হয়। তাই সরকার ঘোষিত রেড জোনগুলোতে টহলে নামতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোনগুলোতে সরকারি নির্দেশাবলি যথাযথভাবে পালনের উদ্দেশে সেনাটহল জোরদার করা হচ্ছে।
.png)
এর আগে, গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়। ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে এই নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক ও অসামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি দফতরসমূহ এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী বর্ণিত দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!