ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাহানেকে ফেরালেন ‘থার্টিন্থ ম্যান’ তাইজুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ২৩ নভেম্বর ২০১৯
রাহানেকে ফেরালেন ‘থার্টিন্থ ম্যান’ তাইজুল
ফাইল ফটো

কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের ইতিহাসের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর করতে পারেনি টাইগাররা। ১০৬ রানে অল আউট হয়েছে মুমিনুলের দল। বল হাতে শুরুটা দারুণ হলেও ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শুরুতেই এলো সাফল্য। রাহানেকে ফিরিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪১ রান।

ব্যক্তিগত ১৬তম ওভারের প্রথম বলে রাহানেকে আউট করেন তাইজুল। অবশ্য এবাদতের ক্যাচে পরিণত হওয়ার আগেই ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। অপরপ্রান্তে বিরাট কোহলি এগোচ্ছেন শতকের দিকে। মজার বযাপার, তাইজুল ইসলাম ছিলেন না শুরুর একাদশে। এমনকি দ্বাদশ ব্যক্তি হিসেবেও ছিলেন না। নাইমের ইনজুরিতে ত্রয়োদশ ব্যক্তি হিসেবে নেমেছেন তিনি। 

Advertisement

এর আগে ভারতের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করতে থাকেন দুজন। আল আমিনের প্রথম ওভারেই আনেন ১১ রান। তবে আল আমিন হাল ছাড়ার পাত্র নন। নিজের তৃতীয় ওভারেই আগারওয়ালকে ফেরালেন তিনি। বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। মায়াঙ্ক ফেরেন ১৪ করে।

রাহীর বলে রোহিত একবার ক্যাচ দিয়েছিলেন। তবে ১২ রানে থাকা রোহিতকে জীবন দেন আল আমিন। অনেকেই ভাবছিলেন এবার হয়তো বড় ইনিংস খেলতে যাচ্ছেন হিটম্যান। তবে এর আগেই তাকে হতাশ করে সাজঘরে পাঠান এবাদত। টাইগার পেসারের ইনসুইং ডেলিভারী বুঝতেই পারেননি তিনি। ফেরেন ২১ রানে। এছাড়া প্রথম দিনের শেষদিকে এবাদতের বলেই ৫৫ করে ফিরেছিলেন পূজারা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!