ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের সামনে মেয়ের ওড়না ধরে টানাটানি, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ৩০ ডিসেম্বর ২০১৯
মায়ের সামনে মেয়ের ওড়না ধরে টানাটানি, গ্রেফতার ১
প্রতীকী ছবি

মায়ের সামনে মেয়ের ওড়না টানাটানির ঘটনায় কানন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার মধ্যরাতে তাকে শহরের শহীদ মিনার থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার মেয়ের মা বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনের নামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- পশ্চিম মাসদাইর এলাকার জসু মিয়ার ছেলে অনিক, হাজীগঞ্জ মলিবাস মোড়ের এমরাহ হোসেনের ছেলে কানন, রনিসহ অজ্ঞাত তিনজন।  

অভিযোগে সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শহরের চাষাঢ়া শহীদ মিনারে অভিযোগকারী তার মেয়েকে নিয়ে বেড়াতে গেলে অভিযুক্তরা তাকে উত্যক্ত করেন এবং একপর্যায়ে তার মেয়ের ওড়না ধরে টান দেয়। এছাড়াও বিভিন্ন বাজে প্রস্তাব ও মন্তব্য করেন। 

সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, শহীদ মিনারে বেড়াতে আসা একটি মেয়েকে উত্যক্তের অপরাধে কানন নামে এক যুবকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!