ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাদরাসা থেকে যেভাবে বিকেএসপিতে আকবর

খেলা ডেস্ক
প্রকাশিত: ০২:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২০
মাদরাসা থেকে যেভাবে বিকেএসপিতে আকবর

ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি আসক্ত ছিল আকবর আলী। ছেলের ক্রিকেটে এমন আসক্তি দেখে ফার্নিচার ব্যবসায়ী বাবা মোহাম্মদ মোস্তফা সিসিসি চাইনিজ রেস্টুরেন্টের মালিক আলতাব হোসেনের পরামর্শে অসীম মেমোরিয়াল ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন। তখন আকবর লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।  

ক্রিকেট একাডেমির কোচ অঞ্জন সরকারের হাত ধরে আকবর আলীর ক্রিকেটের সত্যিকারের হাতেখড়িটাও হয়ে যায়। সেখানে তিনি ৩ বছরের বেশী সময় প্রশিক্ষণ নেন। ২০১২ সালে দেশের সেরা ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন আকবর। তারপর শুধুই তার এগিয়ে যাওয়ার গল্প। বিকেএসপির বয়সভিত্তিক দলে খেলে সুযোগ পেয়ে যান জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে। নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও বাড়তে থাকে সমানতালে।

স্থানীয় করিমিয়া মাদরাসায় পড়ালেখা শুরু করেন আকবর। পরে বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের শিশু নিকেতনে ৫ম শ্রেণী পাশ করে ভর্তি হন লায়ন্স স্কুল এ্যান্ড কলেজে।  

Advertisement

২০১৬ সালে তিনি এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পান। আর ২০১৮ সালে এসএইচসিতে পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৪২ পান। বর্তমানে আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইংরেজিতে অনার্স পড়ছেন আকবর।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!