[ আন্তর্জাতিক ]
ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইরানের ১৩৫ যাত্রীবাহী উড়োজাহাজ
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩৫ যাত্রীবাহী একটি উড়োজাহাজ রানওয়ে থেকে পাশের একটি রাস্তায় ছিটকে পড়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার সকালের দিকে তেহরান থেকে মাশাহারে যাওয়ার সময় দেশটির খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের প্রধান বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, উড়োজাহাজটি একটি জনবহুল এলাকার কাছে গিয়ে থেমেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মানুষ।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
খুজেস্তানের প্রাদেশিক বিমানবন্দর পরিচালক মোহাম্মদ রেজা রেজানিয়ান বলেছেন, সব আরোহীকে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!