ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ভৌতিক চরিত্রে জয়া আহসান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২৩ আগস্ট ২০১৯
ভৌতিক চরিত্রে জয়া আহসান
জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার পরিচিত মুখ জয়া আহসান। অভিনয়ের যাদুতে জয় করে নিয়েছেন ওপার বাংরার দর্শকদের হৃদয়। শুধু তাই নয় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের অনেক তারকাও।

এদিকে, বর্তমানে অভিনেত্রী নিয়মিত কলকাতার সিনেমায় অভিনয় করছেন। আর সেই ধারাবাহিকতায় এবার কলকাতার একটি ভূতের ছবিতে অভিনয় করবেন তিনি। 

নতুন এই ছবিটির নাম ‘ভূতপরী’। ছবিটি পরিচালনা করবেন ‘রেনবো জেলি’ খ্যাত নির্মাতা সৌকর্য ঘোষাল। এক মহিলা ভূতের জীবন নিয়ে নাকি নির্মিত হচ্ছে ছবিটি।

ছবিটিতে দেখা যাবে, একজন মহিলা যার মৃত্যু হয়েছিল ১৯৪৭ সালে। ২০১৯-এ এসে একটি ছোট্ট ছেলের সঙ্গে তার কথা হয়। ওই ছেলেটির সাহায্যেই মৃত্যুর কথা জানতে পারে সেই ভূতপরী। তবে এই মৃত্যুর মধ্যেই রয়েছে অন্য রহস্য।

কারণ, তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছিল। এবার তার নতুন বন্ধু সেই ছোট্ট ছেলেটিই ভূতপরীকে তার খুনির কাছে পৌঁছে দেবে। এমনই রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে এগিয়ে যাবে গল্প।

জানা গেছে, এই ছবিতে ভূতপরীর চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। জয়ার সঙ্গে সৌকর্যর প্রথম ছবি হবে এটা। ছবিটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। এতে জয়া ছাড়াও আরো অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!