ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুয়া পরিচয়পত্র চক্রের পাঁচ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০১৯
ভুয়া পরিচয়পত্র চক্রের পাঁচ সদস্য আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় জালিয়াতির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। 

সোমবার বিকেলে শহরের লালদীঘির পাড়ের জিয়া কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রাশেদ, চকরিয়ার খুটাখালী এলাকার হারুন আর রশিদের ছেলে মো. ওসমান, পাহাড়তলী এলাকার ইলিয়াছের ছেলে শফিকুল ইসলাম, সৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফরহাদ ও শামসুল হুদার ছেলে তাসিন হোসেন।

Advertisement

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব সরঞ্জামসহ তাদের আটক করা হয়। পরবর্তী ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!