ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকের কামড়ে যুবকের কবজি বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৩, ১৭ নভেম্বর ২০১৯
ভালুকের কামড়ে যুবকের কবজি বিচ্ছিন্ন
ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়িতে শনিবার ভালুকের কামড়ে এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত পান্থ ত্রিপুরা ওই উপজেলার সাজেক ইউপির নিউ থাংনান এলাকার রবি ত্রিপুরার ছেলে।

ইউপি সদস্য জুপ্পুই থাং ত্রিপুরা জানান, পাহাড়ে কাজ করার সময় হঠাৎ ভালুকটি পান্থ ত্রিপুরার উপড় আক্রমণ করে। এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত যুবকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ভালুকটি জঙ্গলে পালিয়ে যায়।

Advertisement

ইউপি সদস্য আরো জানান, খবর পেয়ে বিজিবির ৫৪ ব্যাটালিয়নের সদস্যরা পান্থ ত্রিপুরাকে নিউ থাংনান বিওপি ক্যাম্পে নিয়ে গেছেন। সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!