ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতীয় নৌঘাঁটিতে নিষিদ্ধ স্মার্টফোন ও ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ৩০ ডিসেম্বর ২০১৯
ভারতীয় নৌঘাঁটিতে নিষিদ্ধ স্মার্টফোন ও ফেসবুক
ছবি: সংগৃহীত

ভারতীয় নৌঘাঁটি জাহাজে স্মার্টফোন ও ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির নৌবাহিনী। নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার ভারতীয় নৌবাহিনীর সব সদস্যদের জন্য এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। খবর- কলকাতা টোয়েন্টি ফোর

২০ ডিসেম্বর পাকিস্তানের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে সাত ভারতীয় নৌবাহিনী সদস্যকে গ্রেফতারের পর এই আদেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নৌ গোয়েন্দা সদস্যদের সাহায্যে ভারতীয় অন্ধ্র প্রদেশের গোয়েন্দা বিভাগ গোপন তথ্য পাচারের এই ঘটনার উদঘাটন করে।

ভারতীয় সেই নাবিকদের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানের গুপ্ত সংস্থার মহিলারা। ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে নৌবাহিনীর গোপন তথ্য ফাঁস করতে তাদের বাধ্য করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। তথ্য না দিলে তাদের মধ্যকার কথোপকথন ফাঁস করে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়। এছাড়া তথ্য ফাঁসের জন্য তাদের নিয়মিত অর্থ পরিশোধ করা হচ্ছিল বলেও জানা গেছে।

আটকদের মধ্যে পুলিশ বিশাখাপত্তমের নৌঘাটি থেকে তিনজন, কর্ণাটকের কারওয়ার নৌঘাঁটি থেকে দুই জন ও মুম্বাইয়ের নৌঘাঁটি থেকে দুই জন নাবিককে গ্রেফতার করেছে। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!