ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ভাপা সরিষা পটল

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৪:০৩, ২১ নভেম্বর ২০১৯
ভাপা সরিষা পটল
ছবি: সংগৃহীত

সরিষা যেকোনো পদের সঙ্গে বেশ মানিয়ে যায়। বাঙ্গালিয়ানায় সরিষা জায়গা দখল করে আছে অনেক আগে থেকেই। সরিষা ইলিশ বা চিংড়ি তো অনেক খাওয়া হল। সরিষা দিয়ে পটল রান্না করে খেয়েছেন কি? আবার তা যদি হয় ভাপে তাহলে তো আরো জমে যাবে। তবে জেনে নিন রেসিপি-

উপকরণ: পটল ৫টি,সরিষা বাটা  আধা কাপ,নারকেল কোরানো দেড়  চা চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, পোস্ত বাটা দেড় চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কালোজিরা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল দেড় চা চামচ।  
 
প্রণালী:
প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ২ পাশ কেটে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে পটলগুলো নামিয়ে রাখুন। এবার এতে সরিষা বাটা, পোস্ত বাটা, নারকেল কোরানো, হলুদ, মরিচ, লবণ আর কালোজিরা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার একটি স্টিলের বক্সে মসলা সহ পটল, সরিষার তেল এবং কাঁচা মরিচ দিয়ে ঢেকে রাখুন। এবার একটি কড়াই বা বড় পাতিলে পানি ফুটান। এরপর পটল ভর্তি স্টিলের বক্স দিয়ে অল্প আঁচে ভাপে রান্না করুন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!