[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধে ‘কুইক রেসপন্স টিম’
ছবি: ডেইলি বাংলাদেশ
করোনাভাইরাস প্রতিরোধে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। জেলার ৯ থানার ৪৫ জন সদস্যকে নিয়ে এ টিম গঠন করেন এসপি মোহাম্মদ আনিসুর রহমান।
শুক্রবার রাত ১০টার দিকে পাঠানো প্রেস রিলিজে এসপি মোহাম্মদ আনিসুর রহমান জানান, জেলা পুলিশের এই টিম নিজেদের সুরক্ষা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে। জেলায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনসাধারণের মাঝে প্রচার-প্রচারণা, সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য কর্মীদের সহায়তা, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের সার্বক্ষণিক সহায়তা দিতে ৯ থানায় ৪৫ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
এছাড়া বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগাবেন টিমের সদস্যরা বলে জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!