ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাদ্যে রং ও ক্ষতিকারক পাউডার, লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ০৬:২৬, ৫ মার্চ ২০২০
খাদ্যে রং ও ক্ষতিকারক পাউডার, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির দায়ে এক বেকারি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার রাত ৮টার দিকে উপজেলার পুটিজুরীতে মো. মাসুদুর আলমের মালিকানাধীন হযরত শাহ পরাণ বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাহুবলের ইউএনও স্নিগ্ধা তালুকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, পুটিজুরী বাজারে হযরত শাহ পরাণ বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে রং ও ক্ষতিকারক পাউডার মিশিয়ে খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল।

Advertisement

এমন তথ্যের ভিত্তিতে বেকারির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল খাবার তৈরির বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!