[ দেশজুড়ে ]
বৃষ্টিতে কাদা হলো কোটি টাকার ইট
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির নলছিটিতে শীতকালের বৃষ্টিতে ২৫টি ভাটার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে মালিকদের, বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কুশাংঙ্গল ইউপির ফয়রা গ্রামে থ্রি স্টার ব্রিকসের মাঠে জমিয়ে রাখা কাঁচা ইট বৃষ্টিতে কাদায় পরিণত হয়েছে।
থ্রি স্টার ব্রিকসের লেবার সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, মৌসুমের শুরুতেই দুই দফা বৃষ্টি হয়েছে। এতে ভাটার পাঁচ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে।
শ্রমিকরা জানান, বৃষ্টিতে কয়েক কোটি টাকার ইট নষ্ট হয়ে গেছে। এতে ভাটা মালিকরা বড় ধরনের লোকসানে পড়েছেন। নতুন ইট তৈরি করতে না পাড়ায় বেকার হয়ে পড়েছেন ২৫টি ইটভাটার কয়েক হাজার শ্রমিক।
একই উপজেলার এমএমআর ব্রিকসের মালিক মো. মহিদুল ইসলাম জানান, পৌষের অকাল বৃষ্টিতে উপজেলার ২৫টির বেশি ইটভাটার কয়েক কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। রোদে শুকিয়ে চুল্লিতে দেয়ার আগ মুহূর্তে ইটগুলো নষ্ট হওয়ায় ভাটা মালিকরা হতাশ হয়ে পড়েছেন। এতে বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!