ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বুলবুল’র তাণ্ডবে মরলো ৩৭৫ ভেড়া!

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৪, ১১ নভেম্বর ২০১৯
‘বুলবুল’র তাণ্ডবে মরলো ৩৭৫ ভেড়া!
ফাইল ছবি

ঘূণিঝড় ‘বুলবুল’র প্রভাবে সৃষ্ট মেঘনা নদীর জোয়ারের পানিতে ডুবে ৩৭৫টি ভেড়ার মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগতির বিচ্ছিন্ন চর আবদুল্লাহ ইউপির নতুন চরে এ ঘটনা ঘটে। 

প্রায় ছয় বছর আগে কয়েক যুবক মিলে নতুন চর এলাকায় ভেড়ার খামার করেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৃষ্টি ও নদীর পানি বেড়ে খামারের ৩৭৫টি ভেড়া ভেসে গিয়ে মারা যায়। 

ক্ষতিগ্রস্ত ভেড়া খামারিরা হলেন-রামগতি পৌরসভার বাসিন্দা আবুল কাশেম, জসিম, হাসান, আবুল কালাম, নিজাম, দিদার, জামাল, মঞ্জু ও নুরনবী।

Advertisement

খামারি আবুল কাশেম জানান, তাদের ৩৮১টি ভেড়ার মধ্যে ৩৭৫টি মারা গেছে। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চর আবদুল্লাহ ইউপির চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বলেন, পানিতে ডুবে অনেক ভেড়া মারা যাওয়ার খবর শুনেছি। তবে কতটি মারা গেছে তা জানা যায়নি।

রামগতির ইউএনও মো. আব্দুল মোমিন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে খোঁজ নিতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে লক্ষ্মীপুরে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মেঘনা নদীতে দুই থেকে তিন ফুট পানির উচ্চতা বেড়েছে। এতে চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!