
একই ফ্রেমে বন্দী হয়েছেন টলি দুনিয়ায় পাওয়ার কাপল বনি-কৌশানী এবং পরিচালক অভিজিৎ দাশগুপ্ত ও সুদেষ্ণা রায়ও। পায়েল-জয়ীর ‘বিয়ে’তে চাঁদের হাট! ছবির কমেন্ট সেকশনেও নেমেছে শুভেচ্ছার বন্যা। না জানিয়ে বিয়ে করে ফেলাতে ক্ষোভ জানিয়েছেন অনুরাগীদের একাংশও।
.png)
সত্যিই কি বিয়ে করলেন তিনি? ফাঁস করলেন জয়ী নিজেই। ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন, আগামী ছবি ‘বিয়ে ডট কম’-এর জন্যই তার এই বরবেশ। রিয়েল লাইফে বিয়ের প্রসঙ্গই ওঠে না।
‘বিয়ে ডট কম’ ছবিতেই পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন জয়ী। শুটিংয়ের শেষ দিন ছিল। আর সেদিনই পুরো টিমের সঙ্গে এমন ছবি তুলেন তিনি।
কিন্তু সবাই যে ভাবছে সত্যিই বিয়ে করে ফেলেছেন জয়ী, তাও আবার পায়েলকে! জয়ী বললেন, মিডিয়া কীভাবে কভার করবে জানি না। আগেও অন্য বিষয়ে এরকম ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ অডিয়েন্স পুরোটা দেখে না বা পড়ে না। প্রোফেশনাল লাইফে হয়তো এই সব স্টোরি হেল্প করতে পারে, কিন্তু পার্সোনাল লাইফে সমস্যা তৈরি হয়।