বিশ্বকাপের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ
সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০ এর টিম অব দ্য টুর্নামেন্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১২ সদস্যের সেরা দলে স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের আধিপত্য। এছাড়া দলে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
টিম অব দ্য টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচজন জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। জায়গা পেয়েছেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। অধিনায়ক হিসেবে আছেন মেগ ল্যানিং। বোলারদের মধ্যে সেরা একাদশে আছেন জেস জেনাসেন ও মেগান স্কাট।
দ্বিতীয় সর্বোচ্চ চারজন ক্রিকেটার আছেন বৃষ্টির কারণে দুর্ভাগ্যজনকভাবে সেমিফাইনাল না খেলেই বিদায় নেয় ইংল্যান্ড থেকে। দলটির অধিনায়ক হিদার নাইটের সঙ্গে আছেন নাট শিভার, সোফি একলেস্টন ও আনিয়া শ্রাবসোল।
রানার্স আপ ভারত দল থেকে সেরা একাদশে আছেন শুধুমাত্র পুনম যাদব। দ্বাদশ ক্রিকেটার হিসাবে আছেন বিস্ময়বালিকা শেফালি বার্মা।
সেমিফাইনাল খেলা আরেক দল দক্ষিণ আফ্রিকা থেকে আছেন শুধুমাত্র লরা উলভার্ট।
টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। এছাড়াও নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারও জায়গা পায়নি দলে।
২০২০ সালের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্ট (ব্যাটিং অর্ডার অনুসারে)
১. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া)- ২৩৬ রান, ৭ ডিসমিসাল
২. বেথ মুনি (অস্ট্রেলিয়া)- ২৫৯ রান
৩. নাট শিভার (ইংল্যান্ড)- ২০২ রান
৪. হিদার নাইট (ইংল্যান্ড)- ১৯৩ রান
৫. মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া)- ১৩২ রান
৬. লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)- ৯৪ রান
৭. জেস জেনাসেন (অস্ট্রেলিয়া)- ১০ উইকেট
৮. সোফি একলেস্টন (ইংল্যান্ড)- ৮ উইকেট
৯. আনিয়া শ্রাবসোল (ইংল্যান্ড)- ৮ উইকেট
১০. মেগান স্কাট (অস্ট্রেলিয়া)- ১৩ উইকেট
১১. পুনম যাদব (ভারত)- ১০ উইকেট
দ্বাদশ ক্রিকেটার: শেফালি বার্মা (ভারত)- ১৬৩ রান।