[ রাজধানী ]
বাসি খাবার বিক্রি: উত্তরার দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি- সংগৃহীত
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে তিনি জানান, উত্তরার কাবাব ফ্যাক্টরিকে চিলার রুমে (ফ্রিজ) কাঁচা মাছ, মাংসের সঙ্গে রান্না করা মাছ ও পচা মাংস সংরক্ষণ করার অপরাধে ৮০ হাজার টাকা এবং ৭ নম্বর সেক্টরের এ্যাশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে বাসি মাছ-মাংস বিক্রয়ের উদ্দেশ্যে রান্না করা মাছ মাংসের সঙ্গে ফ্রিজের একই চেম্বারে সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানে খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় অভিযানকারী দল।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!