ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজিতপুরে আ’লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাজিতপুরে আ’লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরিজপুর ইউনিয়ন শাখা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পিরিজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পিরিজপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Advertisement

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা শাখার নায়েবে আমির ড. কৃষিবিদ ফারুক আহম্মদ, পিরিজপুর ইউনিয়ন আমির ডা. হাবিবুর রহমান, সেক্রেটারি আতিকুল্লাহ, সহকারী সেক্রেটারি মজনু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল আহমেদ রিংকি, যুব বিভাগের সভাপতি রিমন মিয়া এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা কামাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। নেতাকর্মীদের ‘শিশা ঢালা প্রাচীরের ন্যায়’ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্য ও শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!