[ দেশজুড়ে ]
বাসায় ডেকে নিয়ে মাদরাসা ছাত্রীর সর্বনাশ করলেন অধ্যক্ষ
ছবি : ডেইলি বাংলাদেশ
বাসায় ডেকে নিয়ে মাদরাসা ছাত্রীর সর্বনাশ করেছেন মোসলে উদ্দিন নামে মাদরাসার এক অধ্যক্ষ।
ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের আশুলিয়ায় ঘোষাবাগ পূর্ব পাড়ায়।
মাদরাসাছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
.png)
মোসলে উদ্দিন আশুলিয়ার ঘোষবাগ পূর্ব পাড়া এলাকার মাজীদুন নিসা মহিলা মাদরাসার অধ্যক্ষ। এ ঘটনায় মাদরাসাছাত্রীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে।
ভিকটিমের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে খাজিমুন্নেছা মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় অধ্যক্ষ মোসলে উদ্দিন। পরে তাকে শোবার ঘরে নিয়ে তার সম্ভ্রম লুটে নেয়। এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন। মঙ্গলবার মোসলে উদ্দিন এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে তাকে গ্রেফতার করে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!