[ আন্তর্জাতিক ]
বান্ধবী ছাড়াই চাঁদে যাবেন সেই জাপানি ধনকুবের
ফাইল ছবি
চাঁদে ভ্রমণের জন্য একজন নারী সঙ্গীর খোঁজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাপানের ধনকুবের ইয়োসাকু মাইজাওয়া। কিন্তু অবশেষে সেই পরিকল্পনা থেকে সরে আসলেন তিনি। বৃহস্পতিবার একটি টুইট বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন সঙ্গী ছাড়াই চাঁদে যাবেন তিনি।
বিবিসি'র প্রতিবেদন অনুসারে, ইয়োসাকু মাইজাওয়া জানিয়েছেন, চাঁদে যাওয়ার জন্য প্রায় ২৮ হাজার আবেদন পেয়েছেন তিনি। তবে এই নিয়ে তার মিশ্র অভিজ্ঞতা হয়েছে। এজন্যই তিনি সঙ্গী ছাড়া চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে জানুয়ারিতে অনলাইনে চাঁদে যাওয়ার জন্য নারী সঙ্গী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন ইয়োসাকু মাইজাওয়া।
জাপানি হার্ডকোর পাংকরক ব্যান্ডের ড্রামার থেকে ধনকুবের বনে যাওয়া ইয়োসাকু মাইজাওয়া বিভিন্ন সময় চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করেন ।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!