[ অর্থনীতি ]
বাজুস নির্বাচনে দোলন-দিলীপ প্যানেল জয়ী
ছবি- সংগৃহীত
বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির (বাজুস) নির্বাচনে এনামুল হক খান দোলন সভাপতি ও দিলীপ কুমার আগরওয়ালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর ঢাকাসহ সারাদেশের ৬শ’ ৬৬ জন ভোটার ভোট দেন।
নির্বাচনে বাদল-গুলজার পরিষদের বিপক্ষে দোলন-দিলীপ পরিষদের পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে।
আগামী দুই বছর এই কমিটি বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবে।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!