ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ খবর ]

বাগেরহাটে ইনফ্র্রারেড থার্মাল স্ক্যানার দিলেন রুবেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১১, ১৬ এপ্রিল ২০২০
বাগেরহাটে ইনফ্র্রারেড থার্মাল স্ক্যানার দিলেন রুবেল
ইনফ্র্রারেড থার্মাল স্ক্যানার দিলেন রুবেল হোসেন

প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত চিকিৎসকদের সহায়তায় এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য বাগেরহাটে ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিলেন রুবেল। বুধবার রুবেলের পক্ষ থেকে বাগেরহাট পৌরসভার মেয়রের কাছে এসব স্ক্যানার পৌঁছে দেয়া হয়।

বাগেরহাটের ডিসি ও এসপির সঙ্গে স্থানীয় চেয়ারম্যান ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেছেন।

বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে ৮টি, পুলিশ বিভাগকে ৬টি, জেলা প্রশাসনকে ৩টি, বাগেরহাট পৌরসভাকে ১টি এবং সদর উপজেলা পরিষদকে ২টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দেয়া হয়েছে।

বাগেরহাটের বিভিন্ন চেক পোস্ট এলাকায় পুলিশ এটি ব্যবহার করবে। অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠানও এটি ব্যবহার করতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!