ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২০ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১১, ৫ মার্চ ২০২০
বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২০ সমাপ্ত
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ ফায়ারিং প্রতিযোগিতা ২০২০ এর চ্যাম্পিয়ন ১৯ পদাতিক ডিভিশনকে ট্রফি প্রদান করেন- আইএসপি

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। 

বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ সমাপনী অনুষ্ঠান হয়। এই প্রতিযোগিতায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। 

আইএসপিআর জানায়, এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৫টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন ৩১৫ দশমিক ৯৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ৩৩ পদাতিক ডিভিশন ৩১০ দশমিক ৩১ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এই ফায়ারিং প্রতিযোগিতায় ৭ ডিভিশনের সৈনিক অষীম কুমার শর্মা শ্রেষ্ঠ ফায়ারার ও ১৯ ডিভিশনের সৈনিক মো. মেহেদী হাসান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিল।

ডেইলি-বাংলাদেশ/এম/এমআরকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!