বলিউডে করোনার কাঁটা: ছাড়া পেলেন কনিকা, আক্রান্ত শাজা মোরানি
কনিকা কাপুরের পরে এবার উঠে এল আর এক নাম শাজা মোরানি। সম্প্রতি জানা গিয়েছে চেন্নাই এক্সপ্রেসের প্রযোজক করিম মরানির মেয়ে শাজা- কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে আইসোলেসনে রাখা হয়েছে।
অন্যদিকে করোনাভাইরাসে এর আগেই আক্রান্ত হয়েছিলেন ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’-সহ বিভিন্ন বলি হিট আইটেম গানের গায়িকা কনিকা কাপুর। সোমবার তিনি বাড়ি ফিরছেন। তার শেষ করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় কনিকা সেই খবর পোস্ট করেছেন।
মুম্বাইয়ের এক সংবাদসংস্থার মাধ্যমে জানা গেছে আগামিকাল মোরানি পরিবারের সকলের পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লকডাউন ঘোষণা হওয়ার আগেই শাজা ফিরেছিলেন অস্ট্রেলিয়া থেকে। এরপর তাকে এতদিন আইসোলেশনে রাখা হয়। সম্ভবত ইনকিউবেশন সম্পূর্ণ হওয়ার পরেই তার শরীরে ভাইরাসের উপস্থিতি জানান দেয় ও তার পরে কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রয়েছেন শাজা।
শাজার বাবা মুম্বাইয়ে কয়েকজনকে টেক্সট মেসেজের মাধ্যমে এই খবর জানান। তিনি লেখান, আমার মেয়ে সাজা কোনো বিদেশির সঙ্গে মেশেনি। ওর শরীরে কোভিড-এর কোনো উপসর্গ ছিল না। ভারতের নাগরিক অনুসারে আমার দায়িত্ব সকলকে জানানো যে আমরা সাজাকে নানাবতী হাসপাতালে ভর্তি করেছি।
কনিকা তো মুক্তি পেলেন। এখন শাজার রিপোর্টের জন্য দিন গুণছে বলিউড।