ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বনানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭, ২০ মার্চ ২০২০
বনানীতে ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ছবি

রাজধানীর বনানীতে মনির হোসেন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বনানীর সেতু ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বনানী থানার এসআই ফজল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনির হোসেন নীলফামারীর জলডাঙা উপজেলার শিমুল বাড়ির আমিনুর রহমানের ছেলে।  

বনানী থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেতু ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মনির হোসেন। সে সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!