ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বক্স অফিসে জয়জয়কার, শত কোটির পথে বাঘি-থ্রি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:৫৩, ১১ মার্চ ২০২০
বক্স অফিসে জয়জয়কার, শত কোটির পথে বাঘি-থ্রি
টাইগার শ্রফ

গেল শুক্রবার ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সাড়ে পাঁচ হাজার পর্দায় মুক্তি বাঘি-থ্রি সিনেমাটি। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত এ সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে জয়জয়কার।

মোট ৮৫ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি এখন পর্যন্ত শুধু বলিউড বক্স অফিসে এর আয় ৭৫.৩৯ কোটি রুপি। পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসে প্রায় ১৮ কোটি রুপি যোগ করেছে সিনেমাটি। সবশেষ বুধবার এর আয় ১০০ কোটি ছাড়াতে পারে বলে দাবি বক্স অফিস বিশ্লেষকদের।

মুক্তির প্রথম দিনেই ১৭.৫০ কোটি রুপি আয় করে বাঘি-থ্রি। শনিবার আরো ১৬.০৩ কোটি রুপি যোগ করে। রবি ও সোমবার সিনেমাটির আয় হয় যথাক্রমে ২০.৩০ ও ৯.০৬ কোটি রুপি। আর মঙ্গলবার সিনেমাটির আয় ছিল ১২.৫ কোটি রুপি। শুধু ভারতেই ৫ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭৫.৩৯ কোটি রুপি।   

Advertisement

বলিউডের জনপ্রিয় বাঘি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি বাঘি-থ্রি। সিনেমাটিতে টাইগার-শ্রদ্ধা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, রিতেশ দেশমুখসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ খান। এটি প্রয়োজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!