ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার বাস্তবে করোনা রোগীর সন্ধানে ‘ফেলুদা’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ৬ মে ২০২০
এবার বাস্তবে করোনা রোগীর সন্ধানে ‘ফেলুদা’
ফাইল ছবি

সত্যজিৎ রায়ের সৃষ্টি এক চরিত্র ফেলুদা। যেটি এখনো সমানভাবে দর্শকের কাছে সমাদৃত। রহস্য সমাধান করাই যেন এই চরিত্রের কাজ, খুঁজে বের করতে হবে গুপ্তধন।

তবে এবার কোন গুপ্তধন বা রহস্য নয় ‘ডাইরেক্ট’ করোনা রোগীর পিছনে লেগেছে ফেলুদা। তাও আবার কোন নাটক কিংবা সিনেমাতে নয় বাস্তবে। 

ভারতে কোভিড-১৯ টেস্ট করানোর জন্য তৈরি হলো ‘পেপার বেজড টেস্ট স্ট্রিপ কিট’। যেটির নাম দেয়া হয়েছে ‘ফেলুদা’। আর এটিই মাত্র কয়েক মিনিটে জানিয়ে দিবে শরীরে করোনাভাইরাস আছে কী নেই।

Advertisement

জানা গেছে, নয়া দিল্লির দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ইন্টেগরিটিভ বায়োলজি (সিএসআইআর-আইজিআইবি) এটি তৈরি করেছে। এতে গবেষক দলের প্রধান হলেন বাঙালি বংশোদ্ভূত দুই বিজ্ঞানী ড. শৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী।

আইজিআইবির দেবজ্যোতি চক্রবর্তী বলেন, আমাদের গোয়েন্দা ফেলুদা তার কাজে শতভাগ সফল হয়েছেন। আমাদের এ কিটও তাই। ফেলুদার মতোই দ্রুতগতিতে তা করোনা সনাক্ত করবে। এ কারণেই এটির এমন নাম দিয়েছি আমরা।

উল্লেখ্য, ১৯৬৫ সালে সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি গল্প-উপন্যাস এসেছে। সত্যজিৎ নিজেও চরিত্রটি নিয়ে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলো হলো- সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!