ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফের কনের মাকে নিয়ে পালালেন সেই বরের বাবা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩, ২ মার্চ ২০২০
ফের কনের মাকে নিয়ে পালালেন সেই বরের বাবা
প্রতীকী ছবি

বছরের শুরুতেই ভারতের গুজরাটে বর-কনের বাবা ও মা সন্তানদের বিয়ের আগেই একে অপরকে নিয়ে পালিয়ে যায়। এতে ওই বর-কনের বিয়ে ভেঙে যায়। পরে তারা বাড়িতে ফিরে আসলেও ফের পালিয়েছে ওই বর কনের বাবা মা।

রোববার ওই দুই পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ওই দুই পরিবারের বিভিন্ন সূত্র জানিয়েছে, তারা সুরাটে এক ভাড়া বাসায় থাকছেন।

বরের বাবা হিমাত পাণ্ডব ও কনের মা শোভহানা রাভাল তাদের ছেলে মেয়ের বিয়ের ঠিক কয়েক সপ্তাহ আগেই পালিয়ে যান। পালিয়ে যাওয়ার দুই সপ্তাহ পর তারা ফিরে আসেন। এরপর গত শনিবার তারা ফের পালান।

তবে প্রথমবার পালিয়ে যাওয়ার পর দুই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলেও এবার তারা কোনো অভিযোগ করেননি।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কলেজ জীবনে তারুণ্যের দিনগুলোতে ওই বরের বাবা ও কনের মায়ের মধ্যে প্রেম ছিল। এর জেরেই দু’জনেই একে অন্যের হাতে হাত রেখে পালিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!