রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় স্থানীয় নির্বাচন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ইইউ রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান।
বৈঠকে বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে রাষ্ট্রদূত প্রত্যাশা ব্যক্ত করেন।
রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্থানীয় সরকার নির্বাচন এবং এলডিসি উত্তরণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা এবং রিজভীর একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম।