ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে সর্দি-জ্বরে ব্যবসায়ীর মৃত্যু

ফেনী প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩৮, ৬ জুন ২০২০
ফেনীতে সর্দি-জ্বরে ব্যবসায়ীর মৃত্যু
ফেনীতে সর্দি-জ্বরে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর ছাগলনাইয়া পৌর সদরে সর্দি-জ্বরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মির্জা বাজারের নতুন মির্জা বাড়িতে আইসোলেশনে থেকে তিনি মারা যান। 

মৃত মির্জা নুর নবী দক্ষিণ সতর গ্রামের মির্জা সুজায়েত আলির ছেলে। তিনি দক্ষিণ সতর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক ও মির্জার বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন।

নিহতের ছোট ভাই মির্জার বাজার পরিচালনা কমিটির সভাপতি মির্জা জুলফিকার হায়দার শিমুল জানান, ৩০ মে থেকে বড় ভাইয়ের জ্বর এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ৩ জুন ছাগলনাইয়া হাসপাতালে গিয়ে করোনা সন্দেহে নমুনা জমা দেয়া হয়। কিন্তু নমুনার ফলাফল আসার আগেই বাড়িতে আইসোলেশনে থেকে তিনি মারা যান। দাফন সম্পন্ন করার জন্য উপজেলা, পৌর ও থানা প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Advertisement

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন রানা জানান, নমুনা জমা দেয়ার দিন চিকিৎসকরা তাকে ফেনীতে গিয়ে ভর্তি হতে অনুরোধ করেছেন। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়ের ব্যবস্থাপত্র নিয়ে তিনি বাড়িতে ফিরে যান। শনিবার মারা যান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!