ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালে অস্ট্রেলিয়া, দল ছেড়ে স্ত্রীর পাশে স্টার্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯, ৭ মার্চ ২০২০
ফাইনালে অস্ট্রেলিয়া, দল ছেড়ে স্ত্রীর পাশে স্টার্ক
মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। দলের ওপেনার অ্যালিসা হিলির পাশে থাকতে জাতীয় দলের খেলা ছেড়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন স্বামী মিচেল স্টার্ক। ফলে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারকা পেসারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান। রোববার হিলির দল পঞ্চম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় নারী দলের মুখোমুখি হবে। 

শনিবার তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে খেলতে নামবে অ্যারন ফিঞ্চের দল। সেখানে স্টার্কের না থাকা নিয়ে অবশ্য কোনো আপত্তি নেই অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারের। তিনি বলেন, ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে স্ত্রীকে খেলতে দেখার মতো সুযোগ জীবনে খুব কমই আসে। স্টার্ক সেই সুযোগ পেয়েছে। স্ত্রীকে সমর্থন দেয়ার জন্য ওকে দেশে ফেরার ছুটি দিতে পেরে আমরা খুব খুশি। 

তিনি আরো বলেন, তিন ফরম্যাটেই তার (স্টার্ক) ওপর কতটা চাপ পড়ছে তা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। কয়েক দিনের জন্য এই যে সে দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে, তাতে সে নিজেকে আরো তরতাজা করতে পারবে। 

Advertisement

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সিরিজ হার নিশ্চিত করেছে সফরকারীরা। দুই ম্যাচে বল হাতে স্টার্কের পারফরম্যান্স ছিল যথাক্রমে ১/৫৩ ও ২/৫৯।

স্টার্কের অ্যালিসা স্ত্রী হিলি ছন্দে ফিরেছেন বিশ্বকাপে। ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ৫১ রান করেন তিনি। বাংলাদেশের বিপক্ষেও তিনি ৮৩ রান করেন। রোববার ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে দলের অন্যতম ভরসা হিলি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!